Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা কুষ্টিয়া

ভেড়ামারায় একাধিক বিবাহের নায়ক ও চীন প্রবাসী আহসান হাবীব পারভেজ আটক

২৬ বাংলা টিভি   13-Oct-2025   77

Photo

ভেড়ামারায় একাধিক বিবাহের নায়ক ও চীন প্রবাসী আহসান হাবীব পারভেজ আটক


ভেড়ামারা প্রতিনিধি : 

কুষ্টিয়ার ভেড়ামারায় একাধিক বিবাহের নায়ক ও  চীন প্রবাসী আহসান হাবীব পারভেজের বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়া গেছে। তৃতীয় স্ত্রী নওশিন লাইসা মীমের দায়ের করা মামলায় পলাতক আসামী (ওয়ারেন্ট ভুক্ত) শুক্রবার ভোররাতে নিজবাড়ি থেকে ভেড়ামারা থানা পুলিশ আহসান হাবীব পারভেজ কে আটক করে।

অভিযোগ সুত্রে জানা গেছে, ভেড়ামারা শহরের মঠ পাড়া এলাকার মোকাব্বর হোসেনের পুত্র চীন প্রবাসী আহসান হাবীব পারভেজ এ পর্ষন্ত ৪টি বিয়ে করেছে। বিয়ে করার পর সন্তান জন্ম দিয়ে সেই বৌকে ভালো না লাগেলে আবার সে নতুন বিয়ে করে। তার ৩০ বছর বয়সের মধ্যে এক হালি পূর্ণ করেছে। আহসান হাবীব পারভেজ প্রথম বিয়ে করেন, বগুড়ার শেরপুরের রিপা খাতুন নামের একটা মেয়েকে। পরবর্তীতে রিপা খাতুন যখন বুঝতে পারে পারভেজ লুচ্চা প্রকৃতির তখন সে তাকে তালাক দেয়। ভেড়ামারার এক বিশিষ্ট কসমেটিক ব্যবসায়ীর মেয়ে লিপি খাতুন কে বিয়ে করে। লিপির কোলজুড়ে সন্তান আসলে পারভেজ বলে তোমাকে আর ভালো লাগেনা। লিপির বর্তমানে ৮ বছর বয়সি একটা কন্যা রয়েছে। তার সাথে বিবাহ বিছেদ হয়। ৩য় বিবাহ করে কুষ্টিয়া শহরের লাহিনী মিলস এলাকার এম এম মান্নানের মেয়ে নওশিন লাইসা মীম এর সাথে। ৪র্থ বিবাহ করে রংপুরের মিতালী খাতুন নামের আরেক মেয়ে কে। ৩য় স্ত্রী কুষ্টিয়া শহরের লাহিনী মিলস এলাকার এম এম মান্নানের মেয়ে নওশিন লাইসা মীম কুষ্টিয়ায় বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে স্বামী আহসান হাবীব পারভেজসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলা নং-৯৪০/২০২৩। উক্ত মামলায় স্বামী আহসান হাবীব পারভেজসহ ৩ জনের বিরুদ্ধে আদালত ওয়ারেন্ট জারী করে। শুক্রবার ভোররাতে ভেড়ামারা থানা পুলিশ আহসান হাবীব পারভেজ কে আটক করে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, কুষ্টিয়ায় বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত কতৃক আহসান হাবীব পারভেজসহ ৩ জনের বিরুদ্ধে আদালত ওয়ারেন্ট জারী করে। শুক্রবার ভোররাতে নিজবাড়ি থেকে ভেড়ামারা থানা পুলিশ আহসান হাবীব পারভেজ কে আটক করেছে।


news@26banglatv.com


Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত