Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যশোরের সিভিল সার্জন

২৬ বাংলা টিভি   31-Mar-2026   18

Photo

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যশোরের সিভিল সার্জন


বেনাপোল প্রতিনিধি :

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা। মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি হাসপাতালটি পরিদর্শনে আসেন এবং সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রম মনিটরিং করেন।

পরিদর্শন কালে সিভিল সার্জন হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসা সেবার মান, রোগীদের উপস্থিতি, ওষুধ সরবরাহ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতিসহ সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ ও ভর্তি রোগীদের সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং রোগীদের প্রতি আন্তরিক ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়মিত উপস্থিতি ও সেবার মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শন শেষে সিভিল সার্জন বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। এ লক্ষ্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হচ্ছে।

এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার তৌফিক পারভেজসহ পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত