Logo
মঙ্গলবার | ১৮ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে জ্বালানি তেল না পেয়ে ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগে ট্রাক চালক আটক

২৬ বাংলা টিভি   30-Mar-2026   31

Photo

নড়াইলে জ্বালানি তেল না পেয়ে ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগে ট্রাক চালক আটক


নড়াইল প্রতিনিধিঃ    
নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় জ্বালানি তেল দিতে না পারার  তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরদারকে ট্রাক চাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ট্রাক চালক সুজাত আলীক আটক। র‌্যাব-৬ এর একটি দল রবিবার (২৯ মার্চ) দুপুরে যশোরের বাঘারপাড়া মাহমুদ এলাকা থেকে তাকে আটক করে এবং ঘাতক ট্রাকটি বেনাপোল থেকে আটক করা হয়েছে বলে নড়াইল সদর থানার ওসি ওলী মিয়া নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ হত্যার ঘটনায় মেসার্স তানভীর ফিলিং এন্ড গ্যাস স্টেশনের মালিক রবিউল ইসলাম বাদী হয়ে ট্রাকের চালক সুজাত আলীকে আসামী করে সদর থানায় মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল সদর থানার নড়াইল-যশোর মহাসড়কের পাশে তুলরামপুরে অবস্থিত মেসার্স তানভীর ফিলিং এন্ড গ্যাস স্টেশনে ট্রাকের ডিজেল নিতে আসেন পেড়লী গ্রামের ট্রাক চালক সুজাত আলী। পাম্পে তেল না থাকায় তেল দিতে পারেননি পাম্প ম্যানেজার নাহিদ সরদার। তেল না পেয়ে ট্রাক চালকের সাথে  বাগবিতন্ডা হয়। বাগবিতন্ডের এক পর্যায়ে ট্রাক চালক সুজাত মোল্যা ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যা করার হুমকি দেন। পরে রাত দুইটার দিকে পাম্পের কাজ শেষ করে মোটরসাইকেল যোগে নিজ গ্রাম পেড়লী যাচ্ছিলেন ম্যানেজার নাহিদ ও কর্মচারি জিহাদ। পাম্প থেকে ২০০ গজ দূরে রেল ব্রিজ এলাকায় গেলে পিছন দিয়ে এসে ট্রাক চালক সুজাত মোল্যা নাহিদ সরদার ও জিহাদুল মোটরসাইকেলসহ ট্রাক দিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে পাম্প ম্যানেজার নাহিদ সরদার মারা যান। মারাত্মক আহত অবস্থায় জিহাদ মোল্যাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। 
ট্রাক চাপায় নিহত নাহিদ সরদার সদর থানার তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে এবং আহত জিহাদ মোল্যা একই ইউনিয়নের চামরুল গ্রামের জহুর আলীর ছেলে।
তুলারামপুর হাইওয়ে থানার ওসি শেখ সেকেন্দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাম্পে তেল না দেয়ার কারনে ট্রাকচালকের সাথে কথকাটাকাটি হওয়ার পরে পাম্পের দুইজন কর্মচারিকে ট্রাকচাপা দিয়েছে এবং একজন মারা গিয়েছে বলে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

যশোর র‌্যাব-৬ কোম্পানী কমান্ডার মেজর এটিম ফজলে রাব্বী প্রিন্স জানান আজ বিকেলে যশোরের বাঘারপাড়া মাহমুদপুর এলাকা থেকে ট্রাক চালক সুজাত আলীকে আটক করা হয়। 


news@26banglatv.com


Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত