Logo
মঙ্গলবার | ১৮ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার বাবরা গ্রামের আলোচিত নানি-নাতি জুটি আবারও খবরের শিরোনামে

২৬ বাংলা টিভি   30-Mar-2026   75

Photo

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার বাবরা গ্রামের আলোচিত নানি-নাতি জুটি আবারও খবরের শিরোনামে


ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার বাবরা গ্রামের আলোচিত নানি-নাতি জুটি আবারও খবরের শিরোনামে-  দ্বিতীয় দফা পালাতে গিয়ে এবার  বিয়ের পিড়িতে - অজানার উদ্দেশ্যে পাড়ি দিলো স্বামী- স্ত্রী হয়ে

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার বাবরা গ্রামের আলোচিত নানি-নাতি জুটি আবারও খবরের শিরোনাম হয়েছে । প্রেমের টানে অজানার উদ্দেশ্যে পালানোর সময় কোটচাঁদপুর এলাকার স্থানীয় জনতার হাতে আটক হন তারা। এরপর তাদের বিয়ে  পিড়িতে বসানো হয়েছে। 

জানা গেছে, ২১  বছর বয়সী নাতি কালীগঞ্জের সানবান্দা গ্রামের  মেহেদী হাসান  ও ৩৫ বছর বয়সী তিন সন্তানের জননী  নানি তাসলি  কালীগঞ্জ পৌর এলাকার বাবরা গ্রামের  বাসিন্দা। তাদের এই সম্পর্ক ঘিরে আগে থেকেই এলাকায় ব্যাপক আলোচনা ছিল। এর আগেও  গত৷ বছরের জুলাই মাসে তারা পালিয়ে যায়।  পরে  পুলিশ ১০ দিন পর তাদের কুষ্টিয়া থেকে  আটক করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়। সে সময় মুচলেকা নিয়েও তাদের সতর্ক করা হয়েছিল।  এলাকাবাসী জানায় তারা দুজনে দুঃসম্পর্কের  নানি - নাতি।  কোন নিকট আত্বিয় নয়। 

স্থানীয় সূত্রে আরও জানা যায়, গত  শুক্রবার (২৭ মার্চ)  বিকেলে কোটচাঁদপুরের বলুহার প্রজেক্ট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় স্থানীয়রা তাদের চিনে ফেলেন। পরে এলাকাবাসী তাদের আটক করে । ঘটনাটি ছড়িয়ে পড়ার পর এলাকায় উৎসুক জনতার ভিড় জমে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। 

 স্থানীয়দের মতে, এমন ঘটনা সামাজিকভাবে সংবেদনশীল ও বিব্রতকর, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যে কারনে এই ধরনের ঘটনার স্থায়ী সমাধান দরকার । এমন অবস্থায় প্রেমিকা নানির স্বামীর কাছে ফোন করা হলে তিনি আর তার স্ত্রী তাসলিকে নিতে অস্বীকার করে। পরবর্তী স্থনিয়রা নানি - নাতির কাছ থেকে মতামত নিয়ে তাদের বিয়ে দিয়ে দেয়। পরে তারা অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন বলে স্থানিয় সংবাদ কর্মিরা জানান।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জেল্লাল হোসেন জানান - নানি - নাতির বিষয়ে তার কাছে কোন তথ্য নেয়।  তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি অবহিত হয়েছেন।  এর আগের ঘটনার সময় তিনি এই থানায় দায়িত্বে ছিলেন না। এছাড়া কোন অভিযোগ আসেনি তার কাছে।


news@26banglatv.com


Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত