সারা বাংলা খুলনা মাগুরা
শালিখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া
২৬ বাংলা টিভি 13-Oct-2025 58
শালিখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া
শালিখা মাগুরা সংবাদদাতাঃ "সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দূর্যোগ" এই প্রতি পাদ্যের বিষয়ে মাগুরার শালিখায় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল মাঠ প্রাঙ্গনে ভূমিকম্প, অগ্নিকাণ্ড থেকে রক্ষা পাওয়ার প্রস্তুতি বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়৷
শালিখা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে, শালিখা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (আড়পাড়া স্টেশন) এ অগ্নিকাণ্ড বিষয়ক মহাড়ায় অংশ নেয়।
এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শালিখা স্টেশনের উদ্যোগে দুর্যোগকালীন সময়ে ভূমিকম্প ও অগ্নি নির্বাপন থেকে নিজেকে ও সম্পদ রক্ষার কৌশল বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়। এর পর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়৷ সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লাল্টু মিয়া৷ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি মনিসা রানী পাল৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোছাঃ নাছিমা খাতুন,পল্লী উন্নয়ন কর্মকর্তা অঞ্জলি রানী ঘোষ, ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ বাহারুল ইসলাম, ফায়ার সার্ভিস স্টেশন মাষ্টার মোঃ আলমগীর হোসেন,প্রধান শিক্ষক আলী আহসান,শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ প্রমূখ ৷
news@26banglatv.com