Logo
সোমবার | ১৭ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে মাঠে পড়ে থাকা ১ মণ ওজনের শিলা ভেঙে বাজারে আনলেন কৃষক

২৬ বাংলা টিভি   30-Mar-2026   31

Photo

কালীগঞ্জে মাঠে পড়ে থাকা ১ মণ ওজনের শিলা ভেঙে বাজারে আনলেন কৃষক


শাহিনুর রহমান পিন্টু, 

ঝিনাইদহ। 

ঝিনাইদহের বিভিন্ন স্থানে গতকাল (রবিবার) সন্ধার পর শিলা বৃষ্টি হয়েছে। সে সময় শিলার পরিমান কম থাকলেও বৃষ্টির পরিমান ছিল বেশি। সন্ধার পর জেলার মধ্যে কালীগঞ্জ উপজেলার কয়েক স্থান থেকে শিলা বৃষ্টির তথ্য আসতে শুরু করে । 

উপজেলাটির পাঁচকাহুনিয়া মাঠে সকালে প্রায় ১ মন ওজনের শিলা পড়ে থাকতে দেখতে পান ওই গ্রামের কৃষক কৃষ্ণ চন্দ্র অধিকারি। শিলাটির একটি অংশ ভেঙে তিনি বাজারে নিয়ে এসেছেন বলে দাবি করেন। 

এ ব্যপারে কৃষক কৃষ্ণ চন্দ্র অধিকারি বলেন , আজ সকালে নিজের ক্ষেত দেখতে মাঠে গিয়েছিলাম । সে সময় হঠাত দেখি বড় একটি শিলা মাটিতে পড়ে আছে। ওজন বেশি হওয়া আমি উঁচু করে আনতে পারিনি। পরে শিলাটি ভেঙে এর একটি অংশ বাজারে নিয়ে আসলাম সবাইকে দেখাবো বলে। 

এ ব্যাপারে স্থানীয়রা জানান, বৃষ্টির সাথে ছোট শিলা পড়ে তবে এর আগে এত বড় শিলা এ অঞ্চলে আগে পড়ার কথা শুনিনি বা আমরা দেখিনি। এটি অবিশ্বাস্য।


news@26banglatv.com


Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত