Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী পাবনা

সাঁথিয়ায় মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব : দুপক্ষের আহত অন্তত ১০, অগ্নিসংযোগ

২৬ বাংলা টিভি   28-Mar-2026   51

Photo

সাঁথিয়ায় মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব : দুপক্ষের আহত অন্তত ১০, অগ্নিসংযোগ


পাবনা উত্তর  প্রতিনিধি :

পাবনার সাঁথিয়ায় মসজিদ কমিটিকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে ও দুটি মোটরসাইকেল আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়  । ঘটনাটি ঘটেছে শুক্রবার ( ২৭ মার্চ) দুপুর ১ টার দিকে  উপজেলার নাগডেমড়া ইউনিয়নের সোনাতলা পূর্বপাড়া গ্রামে। এ ঘটনায় উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। আহতরা হলেন, সাদ্দাম (৩৫), সুমন (৩০), রাসেল, জাকারিয়া,শফিকুল ইসলাম পাপ্পু,

থানাপুলিশ ও সরেজমিন গিয়ে  জানা গেছে, পুর্বসোনাতলা জামে মসজিদে শুক্রবার জুমআর নামাজের খুদবার শেষে নাগডেমড়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ড  জামায়াতের সভাপতি  শফিকুল ইসলাম পাপ্পু  মসজিদের কমিটি থাকতেই পূর্ব পরিকল্পিতভাবে তিনি নিজে সাধারণ সম্পাদক ও নাজিমুদ্দিন সাগরকে  সভাপতি করে নিজস্ব বলয়ের লোকজনদের নিয়ে একটা কমিটি ঘোষণা করেন ।

 এ সময় পূর্বের কমিটির সভাপতির ছেলে আরিফুল ইসলাম জিজ্ঞেস করেন আগের কমিটির কি অপরাধ ছিল সেগুলো বলেন। এ কথা জিজ্ঞেস করাতে তার উপর ক্ষিপ্ত হন প্রতিপক্ষের লোকজন। এতে কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি এর পর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় শফিকুল ইসলাম পাপ্পুর  লোকজন । 

এ সময় পুরনো কমিটির পক্ষের সাদ্দাম নামে একজনকে মসজিদ থেকে টেনে বের করে মসজিদের সামনেই মারপিট করেন এবং ইট দিয়ে মাথায় আঘাত করেন পাপ্পুর সমর্থকেরা । এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ খবর পুরনো কমিটির লোকজনের নিকট পৌঁছে গেলে গ্রামের লোকজন একত্রিত হইয়া পাপ্পুর লোকজনদের ধাওয়া করে ও পাপ্পুকে  মসজিদের মধ্যে লোকজন আটকে রাখে।

 খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। পরে  ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এ ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ ঘটনায় পুর্বের কমিটির সভাপতির ছেলে আরিফুল ইসলাম বাদী হয়ে ২৩জনের বিরুদ্ধে  একটি অভিযোগ দায়ের করেন।

নতুন কমিটির পক্ষের আমিনুল ফকির জানান, নতুন কমিটি গত সপ্তাহেই করা হয়েছে। আজ শুধু ঘোষণা দিতেই তারা পূর্ব পরিকল্পিতভাবে আমাদের হামলা করে। 

নাগডেমরা ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ জানান, সোনাতলা পূর্বপাড়া জামে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে নতুন কমিটির সাথে মুসল্লিদের কথাকাটাকাটির একপর্যায়ে সংর্ঘষ হয়েছে বলে জানতে পারি। তিনি আরো বলেন, এটা দলীয় কোন ঘটনা না, স্থানীয় সমস্যা। উভয় পক্ষ চাইলে দ্রুত মিমাংসা করা সম্ভব।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে দুপক্ষই অভিযোগ দিয়েছেন। মামলার প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে পুলিশী অভিযান অব্যহত রয়েছে।


news@26banglatv.com


Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত