Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম কক্সবাজার

উখিয়ার সীমান্ত থেকে ৩ হাজার লিটার এসিড জব্দ

২৬ বাংলা টিভি   28-Mar-2026   41

Photo

উখিয়ার সীমান্ত থেকে ৩ হাজার লিটার এসিড জব্দ


নিজস্ব প্রতিবেদক কক্সবাজার:

কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্ত এলাকা থেকে পাচারের উদ্দেশ্যে মজুদ করে রাখা প্রায় ৩ হাজার লিটার এসিড জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় পালংখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ স্টেশন এলাকার জকরিয়া মার্কেটের নিচতলার একটি ভাড়া করা দোকানে অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৫ ও স্থানীয় জনপ্রতিনিধিরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে আক্তার হোসেন (৩২) নামের এক ব্যক্তির ভাড়া নেওয়া দোকান থেকে প্রায় ৩ হাজার লিটার এসিড জব্দ করা হয়। ৩০ লিটার ধারণক্ষমতার ১০০টি জেরিকেনে এসব রাসায়নিক রাখা ছিল।

খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জব্দকৃত আলামত নিজেদের হেফাজতে নেয়। নিরাপত্তার জন্য দোকানটি সিলগালা করে স্থানীয়দের জিম্মায় রাখা হয়েছে। এছাড়া পরীক্ষার জন্য একটি জেরিকেন থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, এসব এসিড মিয়ানমারে পাচারের জন্য মজুদ করা হয়েছিল। সীমান্তবর্তী এলাকায় সক্রিয় কিছু চক্র এসব রাসায়নিক বিদ্রোহী গোষ্ঠীর কাছে সরবরাহ করে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উখিয়া থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


news@26banglatv.com


Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত