Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে উন্নত সেবার প্রতিশ্রুতি নিয়ে লাজ ফার্মার নতুন আউটলেটের যাত্রা শুরু

২৬ বাংলা টিভি   26-Mar-2026   30

Photo

নড়াইলে উন্নত সেবার প্রতিশ্রুতি নিয়ে লাজ ফার্মার নতুন আউটলেটের যাত্রা শুরু


নড়াইল প্রতিনিধি: 
নড়াইলের সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত ও আসল ওষুধের নিশ্চয়তা দিতে  সদর হাসপাতালএলাকায় যাত্রা শুরু করলো দেশের স্বনামধন্য ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘লাজ ফার্মা লিমিটেড’।
২৬শে মার্চ, বৃহস্পতিবার সকালে আনোয়ারা আওয়াল মন্ডল কমপ্রেক্সে কেক কেটে ও দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 
উদ্বোধনী অনুষ্ঠানে লাজ ফার্মা নড়াইল শাখার স্বত্বাধিকারী মো: মুরাদ হোসেন, মাওলানা আমিনুর রহমান,  আব্দুল্লাহ আল মামুন,আনোয়ারা আওয়াল মন্ডল কমপ্রেক্সর স্বত্বাধিকারী মো: নজরুল মন্ডল , এড, আজিজুল ইসলাম, কেমিস্টস এন্ড ড্রাগিস্টস নড়াইল সমিতির সভাপতি মো: মাহমুবুবুর রহমান,সাধারণ সম্পাদক সৈয়েদ খোরশেদ তৌহিদ কোয়েল  উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
সুসজ্জিত বেলুন ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকরা জানান, নড়াইলবাসীর জন্য মানসম্মত ও শতভাগ আসল ওষুধের নিশ্চয়তা দিতেই লাজ ফার্মা তাদের এই শাখাটি চালু করেছে। এখন থেকে স্থানীয় রোগীরা একই ছাদের নিচে সব ধরণের জীবনরক্ষাকারী ওষুধ এবং উন্নতমানের স্বাস্থ্যসেবা পণ্য সহজে পাবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নতুন এই আউটলেটটি চালুর ফলে এখন থেকে নড়াইলবাসীকে জরুরি ও দুষ্প্রাপ্য ওষুধের জন্য আর বাইরে ছুটতে হবে না, বরং হাতের নাগালেই পাবেন আধুনিক ফার্মাসিউটিক্যাল সেবা।


news@26banglatv.com


Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত