Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

আইনশৃঙ্খলার উন্নয়নে সকলের সহযোগিতা চাই — নবাগত ইউএনও রেজওয়ানা নাহিদ

২৬ বাংলা টিভি   13-Oct-2025   38

Photo

আইনশৃঙ্খলার উন্নয়নে সকলের সহযোগিতা চাই — নবাগত ইউএনও রেজওয়ানা নাহিদ


কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :
 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নবাগত উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ বলেছেন, আমি সবেমাত্র যোগদান করেছি। এ উপজেলার আইনশৃংখলা নিয়ন্ত্রনসহ সকল সমস্যা উত্তরনে আপনাদের সকলের একান্ত সহযোগিতা প্রয়োজন। আপনাদের সহযোগিতায় এ উপজেলার সকল উন্নয়নমুলক কাজ এগিয়ে নিতে পারব। সোমবার সকালে পরিষদের কনফারেন্স রুমে আইনশৃংখলা কমিটির মাসিক সভাতে তিনি একথা বলেন।

ইউএনও রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে সভার শুরুতেই তিনি অত্র কমিটির সকল সদস্যদের সাথে পরিচিত এবং শুভেচ্ছা মিনিময় করেন। এরপর আলোচনা সভাতে মাদক, বাল্য বিয়ে, আত্নহত্যা প্রতিরোধ, শহরে যানজট নিরসন, মাংশ বিক্রেতাদের তদারকি ও স্বাস্থ্য খাতে উন্নয়ন ছাড়াও নানা সমস্যাদি উত্তরনসহ আইনশৃংখলা নিয়ন্ত্রনে মোবাইল কোট পরিচালনার সিদ্ধান্ত হয়। 
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সভাতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রেজাউল ইসলাম, কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা খাতুন, মৎস কর্মকর্তা হাসান সাজ্জাত, বিএনপি নেতা মূর্মিদাজামান বেল্টু, ইলিয়াস রহমান মিঠু, মাহবুবুর রহমান মিলন, জামায়াতের মাওঃ ওলিয়ার রহমান, ছাত্র প্রতিনিধি হুসাইন আহম্মদ, সাংবাদিক  জামির হোসেন, আহসান কবির, হুমায়ুন কবির, নয়ন থন্দকার ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম রিতু প্রমুখ।
এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের দ্বায়িত্বপ্রাপ্ত প্রশাসক, প্রশাসনিক কর্মকতার্, বীর মুক্তিযোদ্ধাসহ পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন  উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত