Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে কৃষকদল নেতাকে পিটিয়ে হত্যা

২৬ বাংলা টিভি   26-Mar-2026   34

Photo

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে কৃষকদল নেতাকে পিটিয়ে হত্যা


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ফেসবুকে কমেন্টস করা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় এক কৃষকদল নেতা নিহত হয়েছে। নিহত আবুল কাশেম উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক। বুধবার সন্ধ্যায় উপজেলার কুল্লাগাছা ভাতুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে স্থানীয় জামায়াত নেতা প্রবাসি মোতালেব হোসেনের সন্তান হলে তার ছবি দিয়ে পোস্ট দেয়। সেখানে যুবদল নেতা সাইদুর রহমান বিটু আলহামদুলিল্লাহ বলে কমেন্টস করে। সেই কমেন্টসে স্থানীয় এক যুবক বাজে মন্তব্য করে। এ নিয়ে সন্ধ্যায় গ্রামের একটা চায়ের দোকানে দুই পক্ষের বাকবিতন্ডা হয়। এরই এক পর্যায়ে আবুল কাশেমকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবী স্বজন ও এলাকাবাসীর। আর দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের।


news@26banglatv.com


Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত