Logo
সোমবার | ২৮ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ঢাকা ফরিদপুর

৫০০ টাকার ভাড়া ৭০০, গোল্ডেন লাইনকে ২০ হাজার জরিমানা

২৬ বাংলা টিভি   24-Mar-2026   63

Photo

ফরিদপুরের বোয়ালমারীতে ৫০০ টাকার ভাড়া ৭০০ টাকা আদায় করায় গোল্ডেন লাইন পরিবহনের একটি কাউন্টারকে ২০ হাজার টাকা জরিমানা


ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে ৫০০ টাকার ভাড়া ৭০০ টাকা আদায় করায় গোল্ডেন লাইন পরিবহনের একটি কাউন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোল্ডেন লাইন পরিবহনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায়ের অভিযোগ করে আসছিলেন যাত্রীরা। এরই পরিপ্রেক্ষিতে আজ অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে কাউন্টার কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় উপস্থিত যাত্রীরা জানান, বিশেষ করে ঈদকে কেন্দ্র করে দ্বিগুণ ভাড়া আদায়ের প্রবণতা বেড়ে যায়। অনেক ক্ষেত্রে প্রতিবাদ করলেও যাত্রীদের বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে টিকিট নিতে হয়। ফলে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছায়।

ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে কয়েকজন যাত্রী জানান, নিয়মিত অভিযান পরিচালিত হলে পরিবহন খাতে অনিয়ম অনেকটাই কমে আসবে। যাত্রীদের হয়রানিও কমবে।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ বলেন, ‌‘ঈদের ফিরতি যাত্রায় ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে ৫০০ টাকার ভাড়া ৭০০ টাকা আদায়ের প্রমাণ পাওয়া গেছে। এজন্য গোল্ডেন লাইন পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ওই এলাকায় অবস্থিত পেট্রল পাম্পগুলোকে অতিরিক্ত মূল্য আদায় ও অবৈধ মজুত না করার জন্য সতর্ক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’


news@26banglatv.com


Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত