Logo
মঙ্গলবার | ১৮ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ উদযাপন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   24-Mar-2026   52

Photo

কালীগঞ্জে মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ উদযাপন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত


শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ:

ঝিনাইদহ কালীগঞ্জে  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলী সদস্য ও ঝিনাইদহ ৪ আসনের সাবেক সংসদ সদস্য মহুরম আলহাজ্ব এম শহিদুজ্জামান বেল্টু'র সহধর্মিনী মুর্শিদামান পপি'র নির্দেশে ।

মঙ্গলবার  (২৪ মার্চ) বিকাল ৪ টায় সময় যশোর রোডে অবস্থিত  কালীগঞ্জে  উপজেলা বিএনপির অফিসে  আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন 

কালীগঞ্জ উপজেলা বিএনপি 

 সাবেক সদস্য আনোয়ার হোসেন।

 সভায় আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় আরো  উপস্থিত ছিলেন    আব্দুর রশিদ, পৌর বিএনপির সদস্য মিরু খা এবং কালীগঞ্জ পৌর বিএনপির অন্যতম নেতা ও সংগঠক সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম মিঠু।

 যুবনেতা নাজমুল হোসেন, সাগর ফরিদ, জাহিদ, আব্দুর রহমান, রুহুল আমিন, লোকমান এবং ছাত্রনেতা আরাফাত রহমান সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভায় মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন,শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মসূচি যথাযথভাবে পালনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 সভাপতিত্ব বক্তব্যে কালীগঞ্জ উপজেলা বিএনপি 

 সাবেক সদস্য আনোয়ার হোসেন। বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরবোজ্জ্বল ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। লাখো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

প্রস্তুতি  সভা পরিচালনা করেন 

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মর্তুজা জিকো।


news@26banglatv.com


Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত