Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী পাবনা

ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের ব‍্যাপক সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশতাধিক

২৬ বাংলা টিভি   23-Mar-2026   56

Photo

ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের ব‍্যাপক সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশতাধিক


ঈশ্বরদী প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের মধ‍্যে ব‍্যাপক সংঘর্ষ- গোলাগুলি, অফিস ভাংচুর- মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ উভয় পক্ষের অন্তত অর্ধশত জন আহত হয়েছেন। 

সোমবার (২৩ মার্চ) দুপুরে ঈশ্বরদী শহরের রেলগেট এবং পোস্ট অফিস মোড়সহ আশপাশের এলাকায় পাবনা জেলা বিএনপি'র আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের কর্মী সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। নেতাকর্মীদের মারধর, অফিস ভাঙচুর,  লুটপাটসহ নানা অভিযোগে এনে দুই গ্রুপের পক্ষ থেকে সকালে সংবাদ সম্মেলন করা হয়। পরে দুই গ্রুপের লোকজন শহরের বিক্ষোভ মিছিল বের করলে এক পর্যায়ে তাদের মধ‍্যে সংঘর্ষ বাধে। পুলিশ শুরু থেকেই দুই পক্ষকে শান্ত রাখার চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে অতিরিক্ত পুলিশ এবং সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর শহর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুজ্জামান জানান, দুই গ্রুপের মধ‍্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। বিভিন্ন বিষয় নিয়ে কয়েকদিন ধরে তাদের কর্মী- সমর্থকদের মধ‍্যে উত্তেজনা বিরাজ করছিল। আজ দুই গ্রুপই পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন এবং বিক্ষোভ মিছিল করেছে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এসময় বেশকিছু মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং কার্যালয় ভাংচুর করা হয়। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।


news@26banglatv.com


Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত