Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে বোতলে ভরা পেট্রোল-ডিজেল ২০০ টাকা লিটার, ১০ হাজার টাকা জরিমানা

২৬ বাংলা টিভি   23-Mar-2026   62

Photo

কালীগঞ্জে বোতলে ভরা পেট্রোল-ডিজেল ২০০ টাকা লিটার, ১০ হাজার টাকা জরিমানা


ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আমতলা বাজারে পেট্রোল-ডিজেল বোতলে ভরে বেশি দামে বিক্রয় করায় দুই মুদি দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের তথ্য অনুযায়ী, এই দুই ব্যবসায়ী বোতলে পেট্রোল ভরে প্রতি লিটার ২০০ টাকা ও ডিজেল প্রতি লিটার ২০০ টাকা করে বিক্রয় করে আসছিল। এবং এই দুই ব্যবসায়ী বাজারে তেল একেবারেই নেই বলে প্রচার করছিল।

এমন তথ্যের ভিক্তিতে আজ সোমবার (২৩ মার্চ) বিকাল ৪ টার দিকে কালীগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট রেজওয়ানা নাহিদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় । অভিযানে আমতলা বাজারের দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা হয়। একই সাথে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ প্রদান করা হয় । একই সাথে উপজেলার ফিলিং স্টেশনগুলোও তদারকি করে সঠিক দামে তেল বিক্রয়ের নির্দেশনা প্রদান করেন নির্বাহি কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট ।

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট রেজওয়ানা নাহিদ বলেন , এ দুটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনার সময় ব্যারেলে তেল মজুদের প্রমান মিলেছে। সাথে পেট্রোল ও ডিজেল প্রতি লিটার ২০০ টাকা করে বিক্রয় করায় তাদের অর্থদন্ড করা হয়েছে। সিন্ডিকেট তৈরী করে তেলের দাম বাড়ানোর সুযোগ কাউকে দেওয়া হবে না । জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।
 


news@26banglatv.com


Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত