Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

রাজনীতিতে বিভেদ থাকলেও ইদের মাঠে এক! কালীগঞ্জে সম্প্রীতির অনন্য নজির

২৬ বাংলা টিভি   23-Mar-2026   31

Photo

রাজনীতিতে বিভেদ থাকলেও ইদের মাঠে এক! কালীগঞ্জে সম্প্রীতির অনন্য নজির


নিজস্ব প্রতিবেদক  ঝিনাইদহঃ

রাজনীতির মাঠে আদর্শিক লড়াই আর মতপার্থক্য থাকলেও ইদের উৎসবে মিলেমিশে একাকার হয়ে গেলেন ঝিনাইদহের কালীগঞ্জের শীর্ষ রাজনৈতিক নেতারা। শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কালীগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে একই কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতৃবৃন্দ।

ইসলামের এই চিরন্তন ভ্রাতৃত্ব ও সম্প্রীতির এক অপূর্ব দৃশ্য দেখা যায় যখন ঝিনাইদহ-৪ আসনের বর্তমান এমপি জননেতা আলহাজ্ব আবু তালেব, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সাইফুল ইসলাম ফিরোজ এবং বিএনপি নেতা রাশেদ খান একসঙ্গে ইদের নামাজ আদায় করেন।

নামাজ শেষে একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করেন তারা। মাঠের বৈরি রাজনীতি ভুলে একই কাতারে দাঁড়িয়ে নামাজ আদায়ের এই দৃশ্য সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। উপস্থিত মুসল্লিরা বলছেন, "রাজনীতি রাজনীতির জায়গায়, কিন্তু উৎসবে আমরা সবাই ভাই ভাই—এটাই ইসলামের প্রকৃত সৌন্দর্য।" নেতৃবৃন্দ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কালীগঞ্জসহ সমগ্র ঝিনাইদহবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।


news@26banglatv.com


Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত