Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে ঈদগাহ উন্নয়নে সদর উদ্দিন ফাউন্ডেশনের অর্থ সহায়তা

২৬ বাংলা টিভি   22-Mar-2026   34

Photo

কালীগঞ্জে ঈদগাহ উন্নয়নে সদর উদ্দিন ফাউন্ডেশনের অর্থ সহায়তা


সংবাদ প্রতিবেদন:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ঈদগাহ ময়দানের উন্নয়ন কার্যক্রমে অর্থ সহায়তা প্রদান করেছে সদর উদ্দিন ফাউন্ডেশন। উপজেলার মুন্সী মোহসিনিয়া হাফেজিয়া মাদ্রাসা ঈদগাহ ময়দান এবং হাসপাতাল জামে মসজিদ (বটতলা) ঈদগাহ ময়দানের উন্নয়নের লক্ষ্যে এ অর্থ প্রদান করা হয়।

সদর উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ফাউন্ডেশনের পরিচালক, বিশিষ্ট সাংবাদিক ও ব্যবসায়ী বিএম কামরুজ্জামান শিপলুর তত্ত্বাবধানে সংশ্লিষ্ট ঈদগাহ কমিটির নেতৃবৃন্দের হাতে আনুষ্ঠানিকভাবে চেক তুলে দেওয়া হয়।

এ সময় স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং তারা এ মহতী উদ্যোগের জন্য ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, সদর উদ্দিন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রেখে আসছে, যা এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।


 


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত