সারা বাংলা খুলনা নড়াইল
নড়াইলে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার
২৬ বাংলা টিভি 20-Mar-2026 55
নড়াইলে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার
নড়াইল প্রতিনিধি:
নড়াইল সদর উপজেলার সিতারামপুর এলাকায় নড়াইল-যশোর মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২০ মার্চ) বিকেল ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের পাশে এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। লাশের পাশ থেকে তার ব্যবহৃত এক জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে।
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান জানান:
"প্রাথমিকভাবে মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আমরা ইতিমধ্যে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেছি। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।"
মরদেহটির পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় শনাক্ত করার লক্ষ্যে যশোর পিবিআই (PBI) টিমকে খবর দেওয়া হয়েছে। তারা ফিঙ্গারপ্রিন্ট বা অন্য কোনো প্রযুক্তির মাধ্যমে পরিচয় নিশ্চিত করার চেষ্টা করবে।
এই বিষয়ে সদর থানায় একটি অপমৃত্যু মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
news@26banglatv.com