Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে সাংবাদিকদের সম্মানে ছাত্রশিবিরের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   18-Mar-2026   42

Photo

নড়াইলে সাংবাদিকদের সম্মানে ছাত্রশিবিরের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


​নড়াইল প্রতিনিধি :

​নড়াইল জেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা শাখার উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৮ মার্চ) বিকেলে নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলার সভাপতি এস এম সালাউদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আজিজুল ইসলাম, মো. মুনির চৌধুরী, এবং মাহাবুবুর রশিদ লাবলু। এছাড়াও বক্তব্য রাখেন আরটিভির সাংবাদিক মোস্তফা কামাল,সাবেক জেলা সভাপতি ড. খান আব্দুস সোবহান, সাবেক জেলা সভাপতি মো. হাবিবুর রহমান এবং জেলা সেক্রেটারি তাজ মোহাম্মদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

​আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য এবং বর্তমান সমাজ ব্যবস্থায় সাংবাদিকদের সাহসী ও নিরপেক্ষ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, "আত্মার প্রশান্তির জন্য সত্যকে প্রকাশ করা জরুরি।" সমাজ ও রাষ্ট্রের কল্যাণে এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে সাংবাদিকদের প্রতি উদাত্ত আহ্বান জানান বক্তারা।

​ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

​উক্ত ইফতার মাহফিলে নড়াইল জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিকবৃন্দ এবং ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত