Logo
সোমবার | ১৭ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক আব্দুল মজিদকে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা

২৬ বাংলা টিভি   18-Mar-2026   31

Photo

নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক আব্দুল মজিদকে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা


ঝিনাইদহ প্রতিনিধি:

নবনিযুক্ত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মো. আব্দুল মজিদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ঝিনাইদহ প্রেসক্লাব ও টেলিভিশন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ। সম্প্রতি এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে তাকে ফুল দিয়ে বরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসকের দায়িত্ব পালনে সফলতা কামনা করেন এবং জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে তার কার্যকর ও ইতিবাচক ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন। তারা বলেন, দক্ষ নেতৃত্ব ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে ঝিনাইদহ জেলার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে তারা আশাবাদী।

এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান ও সাধারণ সম্পাদক রাজিব হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. রায়হান, সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, এটিএন বাংলা জেলা প্রতিনিধি নিজামুদ্দিন জোয়াদার বাবলু এবং চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক সাদ্দাম হোসেনসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা ও যুগ্ম সম্পাদক এম. শাহজাহান আলী।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, নবনিযুক্ত প্রশাসক এ্যাডভোকেট মো. আব্দুল মজিদের নেতৃত্বে ঝিনাইদহ জেলার উন্নয়ন কার্যক্রম নতুন গতি পাবে এবং জনসেবামূলক উদ্যোগ আরও সম্প্রসারিত হবে বলে তারা প্রত্যাশা করেন।


news@26banglatv.com


Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত