Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী রাজশাহী

ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত

২৬ বাংলা টিভি   18-Mar-2026   46

Photo

ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত


রাজশাহী প্রতিনিধি : 

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বালুবাহি ট্রাকের ধাক্কায় বাবা ও ছেলেকে নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে (১৮ মার্চ) রাজশাহী-ঢাকা মহাসড়কে পুঠিয়ার বানেশ্বর কলাহাটা এলাকায় এ ঘটনা ঘটে। দর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

নিহত দুজন হলেন, রাজশাহীর চারঘাট উপজেলার মৌগাছি গ্রামের কাউসার ইমাম (৩৫) ও তার ছেলে রেদোয়ান (৬)। চারঘাট থেকে তারা পুঠিয়ার শিবপুরে এক আত্মীয়র বাড়ি থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

রাজশাহী পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকের চাকা দুজনের মাথার ওপর দিয়ে চলে যাওয়ায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তিনি বলেন, ‘পরিস্থিতি উত্তপ্ত ছিল। বালুবাহি ট্রাক পুড়িয়ে দেয়া হয়েছে। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।’ এ ব্যাপারে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।


news@26banglatv.com


Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত