Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা চুয়াডাঙ্গা

পিতার হাতেই অপহরণ! মুক্তিপণের দাবিতে শিশুকে জিম্মি—শ্বাসরুদ্ধকর অভিযানে সিয়াম উদ্ধার, গ্রেফতার ২

২৬ বাংলা টিভি   18-Mar-2026   49

Photo

পিতার হাতেই অপহরণ! মুক্তিপণের দাবিতে শিশুকে জিম্মি—শ্বাসরুদ্ধকর অভিযানে সিয়াম উদ্ধার, গ্রেফতার ২


ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিনিধি:

চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন এলাকায় এক হৃদয়বিদারক অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে ৮ বছর বয়সী শিশু সিয়ামকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত শিশুটির পিতা ও তার সহযোগীসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

পিতার হাতেই অপহরণ! মুক্তিপণের দাবিতে শিশুকে জিম্মি—শ্বাসরুদ্ধকর অভিযানে সিয়াম উদ্ধার, গ্রেফতার ২

পুলিশ সূত্রে জানা যায়, ১৭ মার্চ ২০২৬ তারিখ বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে সিয়ামের পিতা মোঃ আজিজুল (২৮) তার এক সহযোগীকে সঙ্গে নিয়ে শিশুটিকে অপহরণ করে। পরে তাকে একটি নির্জন বাগানে নিয়ে বেঁধে ফেলে এবং গলায় ধারালো হাসুয়া ধরে তার প্রবাসী মায়ের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে শিশুটিকে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান তাৎক্ষণিকভাবে জীবননগর থানা পুলিশ ও ডিবি (সিসিআইসি) টিমকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। তার দিকনির্দেশনায় শুরু হয় এক শ্বাসরুদ্ধকর অভিযান।

অভিযানের এক পর্যায়ে একই দিন রাত সাড়ে ৯টার দিকে জীবননগরের পাকা দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত পিতা আজিজুল ও তার সহযোগী মোঃ আক্তার (২৬)-কে গ্রেফতার করা হয়। এ সময় শিশু সিয়ামকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে বিকাশের মাধ্যমে আদায়কৃত ১০,৩০০ টাকার মধ্যে ৭,০০০ টাকা এবং একটি ধারালো হাসুয়া জব্দ করা হয়।

পিতার হাতেই অপহরণ! মুক্তিপণের দাবিতে শিশুকে জিম্মি—শ্বাসরুদ্ধকর অভিযানে সিয়াম উদ্ধার, গ্রেফতার ২

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, শিশুটির মা ভারতে প্রবাসে থাকায় এই সুযোগকে কাজে লাগিয়ে অপহরণ করে তার কাছ থেকে অর্থ আদায়ের উদ্দেশ্যে এই পরিকল্পনা করা হয়। শিশুটির গলায় অস্ত্র ধরে ছবি তুলে মায়ের কাছে পাঠিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছিল।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ জানিয়েছে, এ ধরনের নৃশংস অপরাধের বিরুদ্ধে তারা সবসময় কঠোর অবস্থানে রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত