Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা বাগেরহাট

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরি, তৎপর পুলিশ

২৬ বাংলা টিভি   17-Mar-2026   40

Photo

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরি, তৎপর পুলিশ


বাগেরহাট প্রতিনিধি :

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাসভবনে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৬ মার্চ) দিবাগত গভীর রাতে শহরের আমলাপাড়া এলাকার তিনতলা ওই বাড়ি থেকে বিদ্যুতের সার্ভিস লাইনের তামার তার কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা।

মঙ্গলবার সকালে ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। বাহিনী প্রধানের বাড়িতে চুরির ঘটনায় জেলা পুলিশ তাৎক্ষণিকভাবে সক্রিয় হয়ে ওঠে এবং জড়িতদের শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধারে একাধিক টিম মাঠে নামে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সূত্র ধরে শহরের এক ভাঙারি দোকানিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, চুরি হওয়া তামার তার ভাঙারি দোকানের মাধ্যমে বিক্রির চেষ্টা করা হতে পারে।

পারিবারিক সূত্র জানায়, সোমবার রাতে ঝড়ো বৃষ্টির কারণে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সুযোগে দুর্বৃত্তরা বাড়ির সীমানায় প্রবেশ করে। বাসভবনে সিসিটিভি ক্যামেরা থাকলেও সেগুলোর নজর এড়িয়ে তারা মেইন লাইনের মিটার পর্যন্ত প্রায় দুই কয়েল তামার তার কেটে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

এ বিষয়ে বাগেরহাটে পুলিশ সুপার মোঃ হাসান চৌধুরী বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কারা জড়িত তা শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।


news@26banglatv.com


Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত