Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

ঝিকরগাছায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিলের মানবিক সহায়তা ও নগদ অর্থ বিতরণ

২৬ বাংলা টিভি   17-Mar-2026   39

Photo

ঝিকরগাছায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিলের মানবিক সহায়তা ও নগদ অর্থ বিতরণ


ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা:

যশোরের ঝিকরগাছায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রান ও কল্যাণ তহবিল হতে দুঃস্থ ও গরীব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা (নগদ অর্থ) ও শাড়ি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নগদ টাকা ও শাড়ি বিতরণ অনুষ্ঠিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর-২ আসনের এমপি ডাঃ মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ। ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্জালাল আলম, উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা আব্দুল আলিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ। অনুষ্ঠান পরিচালনা করেন, একাডেমীক সুপার ভাইজার ও শিমুলিয়া ইউনিয়নের প্রশাসক মোঃ কামরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারী নজরুল ইসলাম খান, সহকারী সেক্রেটারী শেখ আব্দুর রকীম, উপজেলা পূজা উৎযাপন পরিষদের সাবেক সভাপতি অশোক দত্ত, বেজিয়াতলা মাদ্রাসার অধ্যক্ষ দ্বীন ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রান ও কল্যাণ তহবিল হতে ৫শত ৭০ জন দুঃস্থ ও গরীব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা এক হাজার টাকা করে নগদ অর্থ এবং ৩শত ৫০জনকে শাড়ি প্রদান করা হয়েছে।  


news@26banglatv.com


Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত