Logo
মঙ্গলবার | ১৮ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ভাল কাজের স্বীকৃতি কালীগঞ্জ থানার ওসিকে সম্মাননা প্রদান

২৬ বাংলা টিভি   17-Mar-2026   32

Photo

ভাল কাজের স্বীকৃতি কালীগঞ্জ থানার ওসিকে সম্মাননা প্রদান


কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
স্পর্শকাতর মামলার দ্রুত ব্যাবস্থা গ্রহনে সক্ষমতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করাতে ভূমিকা রাখায় ঝিনাইদহের কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জেল্লাল হোসেনকে সন্মাননা দিয়েছেন ঝিনাইদহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসুদ। গত রোববার জেলা প্রশাসকের দেওয়া সন্মাননা স্বারকটি ওসির হাতে তুলে দেন ঝিনাইদহ পুলিশ সুপার  মোঃ মাহফুজ আফজাল। এ সময়ে জেলা পুলিশের অন্নান্য উর্ধতন কর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, ঝিনাইদহের চারটি সংসদীয় আসনের মধ্যে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর।  গত ১২ ফেব্রয়ারী এ আসনের নির্বাচনে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ  পরিবেশে নির্বাচন অনুষ্টানে ওসি জেল্লাল হোসেন এবং তার অধীনস্থ সদস্যরা পেশাগত দক্ষতা ও সাহসিকতার সাথে সকল দায়িত্ব পালনে সক্ষম হয়েছেন। সেইসাথেই তার নেতৃত্বে আইনশৃংখলা বাহিনী ভোটারদের নিরাপত্তা দিয়ে স্বাধীন ভাবে ভোট প্রদানের ব্যবস্থা করেছেন। এছাড়াও কালীগঞ্জের আলোচিত শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যাকান্ড ঘটনার ওসির নেতৃত্বে দ্রুততম সময়ে ক্লু উদ্ধার ও আসামী আটকে  সক্ষম হন।  এসব ভালো ও দ্বায়িত্বশীল কাজের স্বিকৃতি স্বরুপ ঝিনাইদহ জেলা প্রশাসনের পক্ষ থেকে এবারে ওসি জেল্লাল হোসেনকে সন্মাননা প্রদান করা হয়েছে।

সন্মাননা পেয়ে ওসি জেল্লাল হোসেন তার অনুভূতি জানিয়ে বলেন, দ্বায়িত্ব পালনে কোনদিন পিছু পা হয়নি। দ্বায়িত্বশীল কর্মকান্ডের জন্য কেউ প্রশংসা করলে অবইশ্যই ভাল লাগে। আমার কাজের স্বীকৃতি দেওয়ায় আমি জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।


news@26banglatv.com


Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত