সারা বাংলা খুলনা ঝিনাইদহ
পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬: ঝিনাইদহের ৪টি সংসদীয় আসনে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে ৪০ লক্ষ টাকা বরাদ্দ
২৬ বাংলা টিভি 17-Mar-2026 30
পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬: ঝিনাইদহের ৪টি সংসদীয় আসনে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে ৪০ লক্ষ টাকা বরাদ্দ
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে ঝিনাইদহ জেলার ৪টি সংসদীয় আসনে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে মানবিক সহায়তা হিসেবে মোট ৪০ লক্ষ টাকা অর্থ বরাদ্দ প্রদান করা হয়েছে। গত ১৪ মার্চ ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রেরিত এক সরকারি প্রজ্ঞাপনে এই বরাদ্দের কথা নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সারা দেশের প্রতিটি সংসদীয় আসনের বিপরীতে ১০ (দশ) লক্ষ টাকা হারে মোট ৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় ঝিনাইদহ জেলার ঝিনাইদহ-১, ঝিনাইদহ-২, ঝিনাইদহ-৩ ও ঝিনাইদহ-৪ আসনের দরিদ্র ও অসহায় জনসাধারণের মাঝে বিতরণের জন্য মোট ৪০ লক্ষ টাকা মঞ্জুর করেছেন মাননীয় প্রধানমন্ত্রী।
বিতরণ প্রক্রিয়া ও নির্দেশনা:
সরকারি নির্দেশনা মোতাবেক, স্থানীয় সংসদ সদস্যদের (এমপি) প্রদত্ত তালিকা অনুসারে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ (ইউএনও) এই বরাদ্দের টাকা সাধারণ মানুষের মাঝে বিতরণ করবেন। এই অর্থ সরাসরি দুস্থ, দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে পৌঁছানো হবে।
বরাদ্দকৃত অর্থের সুষ্ঠু বিভাজন ও প্রজ্ঞাপনে বর্ণিত শর্তাবলি অনুসরণ করে দ্রুততম সময়ের মধ্যে এই সহায়তা পৌঁছে দেওয়ার জন্য জেলা ও উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। ঈদ আনন্দ যেন সমাজের সুবিধাবঞ্চিত প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই সরকার এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।
news@26banglatv.com