Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী পাবনা

ঈশ্বরদীতে নিয়মবহির্ভূতভাবে তেল মজুত ও কম দেওয়ায় ব্যবসায়ীকে জরিমানা

২৬ বাংলা টিভি   16-Mar-2026   42

Photo

ঈশ্বরদীতে নিয়মবহির্ভূতভাবে তেল মজুত ও কম দেওয়ায় ব্যবসায়ীকে জরিমানা


ঈশ্বরদী প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদীতে নিয়মবহির্ভূতভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত রাখা এবং বিক্রির সময় প্রতি লিটারে প্রায় ২০০ গ্রাম তেল কম দেওয়ার দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৪ মার্চ) বিকেলে পৌর শহরে পাবনা রোডের ডাকবাংলো মার্কেটে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ঈশ্বরদী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার। জরিমানাকৃত ব্যবসায়ী হলেন মো. আব্দুল করিম। তিনি ‘মেসার্স করিম পেট্রোলিয়াম এজেন্সি’র স্বত্বাধিকারী।

জানা যায়, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে পৌর শহরের পাবনা রোডের ডাকবাংলো মার্কেটে অবস্থিত মেসার্স করিম পেট্রোলিয়াম এজেন্সিতে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে অনুমোদনহীনভাবে মজুত রাখা প্রায় ৬ হাজার লিটার পেট্রোল উদ্ধার করা হয়।

অভিযানে আরও দেখা যায়, পেট্রোল বিক্রির সময় প্রতি লিটারে প্রায় ২০০ গ্রাম কম দেওয়া হচ্ছিল। লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ঝুঁকিপূর্ণভাবে এসব জ্বালানি তেল মজুত রাখা এবং বিক্রির সময় ক্রেতাদের সঙ্গে প্রতারণার প্রমাণ পাওয়ায় ব্যবসায়ী আব্দুল করিমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার বলেন, নিয়মবহির্ভূতভাবে তেল মজুত রাখা এবং বিক্রির সময় কম দেওয়ার প্রমাণ পাওয়া যাওয়ায় ওই ব্যবসায়ীকে সতর্কতামূলক জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মজুতকৃত তেল তাৎক্ষণিকভাবে নির্ধারিত সরকারি দামে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


news@26banglatv.com


Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত