Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী পাবনা

ঈশ্বরদীতে ২টি ওয়ান শুটারগান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার

২৬ বাংলা টিভি   14-Mar-2026   51

Photo

ঈশ্বরদীতে ২টি ওয়ান শুটারগান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার


পাবনা প্রতিনিধি :

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে পরিত্যক্ত অবস্থায় দুটি আগ্নেয়াস্ত্র ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

 শনিবার (১৪ মার্চ) বেলা ১২টার দিকে পাকশী বাজার সংলগ্ন একটি ময়লার স্তূপ থেকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ এবিএম মনিরুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানা পুলিশের একটি বিশেষ দল পাকশী ইউনিয়নের বাজারপাড়া এলাকায় অভিযানে চালিয়ে পাকশী বাজার জামে মসজিদের পূর্ব পাশের ঝোপঝাড় সংলগ্ন পায়ে হাটা মাটির রাস্তার ধারে ময়লার স্তূপ হতে লাল ও হলুদ রঙের প্লাস্টিকের বস্তার অংশে মোড়ানো অবস্থায় ২টি ওয়ান শুটার গান এবং ৭ রাউন্ড তাজা সিসা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ  মোঃ  এবিএম মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করতে সক্ষম হই। অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছিল। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


news@26banglatv.com


Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত