Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

চুয়াডাঙ্গার গোপালপুর গ্রামের মাঠ থেকে ধারালো অস্ত্রাঘাতে এক গৃহবধূকে হত্যা

২৬ বাংলা টিভি   13-Mar-2026   26

Photo

চুয়াডাঙ্গার গোপালপুর গ্রামের মাঠ থেকে ধারালো অস্ত্রাঘাতে এক গৃহবধূকে হত্যা


রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি (১৩.০৩.২০২৬): চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের মাঠে জোবেদা খাতুন (৪৫) নামে এক গৃহবধূকে ধারালো অস্ত্রাঘাতে হত্যা করা হয়েছে।

হত্যাকান্ডের শিকার জোবেদা খাতুন ওই উপজেলার দলিয়ারপুর গ্রামের মরহুম তুফান হোসেনের স্ত্রী।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যার পর দলিয়ারপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়।

দলিয়ারপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ আকতার হোসেন বলেন, সকালে ঘাস কাটতে গিয়ে জোবেদা খাতুন তার বাড়ি ফেরেননি। খোঁজাখুঁজির এক পর্যায়ে গোপালপুর গ্রামের মাঠে হাত-মুখ বাঁধা অবস্থায় তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

স্থানীয়দের ধারণা,ধর্ষণের পর অথবা ধর্ষণে ব্যর্থ হয়ে তাকে হত্যা করা হয়েছে।

এদিকে,খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিন ঘটনাস্থলে গেছেন। তবে তাৎক্ষণিক তিনি হত্যাকান্ড সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত