Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ময়মনসিংহ নেত্রকোণা

নেত্রকোনায় পৃথক জায়গায় বজ্রপাতে দুইজন নিহত

২৬ বাংলা টিভি   13-Mar-2026   35

Photo

নেত্রকোনায় পৃথক জায়গায় বজ্রপাতে দুইজন নিহত


নেত্রকোনা প্রতিনিধি :

নেত্রকোনা জেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে জেলার খালিয়াজুরী নলচিটি হাওরে মাঠে গরু চড়াতে গিয়ে কৃষক ও দুর্গাপুরে রাজমিস্ত্রী কাজে বের হয়ে বাড়ির সামনে বজ্রপাতে নিহত হয়।

নিহতরা হলেন- খালিয়াজুরীর চাকুয়া ইউনিয়নের চাকুয়া গ্রামে রাজেন্দ্র সরকারের ছেলে সুদিন সরকার (৪৩)। দুর্গাপুরে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামে মজিবুর রহমানের ছেলে আকাশ মিয়া (২৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন, খালিযাজুরী থানা ওসি মোঃ নাসিরউদ্দিন ও দুর্গাপুর থানার ওসি মো. কামরুল হাসান।

জানা গেছে, কৃষক সুদিন সরকার শুক্রবার সকালে চাকুয়া গ্রামের কৃষক সুদিন সরকার বাড়ী পাশে নলচিটি হাওড়ে গরু ঘাস খাওয়ানোর জন্য নিয়ে গেলে বজ্রসহ বৃষ্টি শরু হয়। বজ্রপাত কমে গেলে অন্য কৃষকেরা সুদিনকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে খালিয়াজুরী স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে আকাশ মিয়া পেশায় একজন রাজমিস্ত্রী। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। এ সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে ধানক্ষেতের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নেত্রকোনা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (অতিরিক্ত জেল প্রশাসক) সুখময় সরকার বলেন, বজ্রপাতে খালিয়াজুরী ও দুর্গাপুরে দুইজন মারা গেছে। জেলা প্রশাসন থেকে তাদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।


news@26banglatv.com


Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত