Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

ঢাকা থেকে চুরি করা ট্রাক যশোরে এনে কেটে বিক্রি করার সময় ডিবি যশোর কর্তৃক উদ্ধার ও ট্রাক কাটা চক্রের মূল হোতা গ্রেপ্তার।

২৬ বাংলা টিভি   12-Oct-2025   41

Photo

ঢাকা থেকে চুরি করা ট্রাক যশোরে এনে কেটে বিক্রি করার সময় ডিবি যশোর কর্তৃক উদ্ধার ও ট্রাক কাটা চক্রের মূল হোতা গ্রেপ্তার।


যশোর প্রতিনিধি : 

ঢাকা থেকে চুরি হওয়া ট্রাক যশোর এনে কাটার সময় মূল হোতা গ্রেফতার  রবিবার সকালে  মামলা তদন্তকারী অফিসার এসআই মনির হোসেন, জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা জেলা অধিযাচনপত্রের মাধ্যমে উল্লেখিত মামলার আসামি গ্রেফতার ও চোরাই কার্গোট্রাক (ওপেন) যা রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো-ড-১১-৭৪৭২ উদ্ধার নিমিত্তে আইনগত সহায়তা চান। 

পরবর্তীতে ডিবি অফিসার ইনচার্জ ও এসআই অলক কুমার দে পিপিএম এবং সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস টিম পুলিশি কলাকৌশল প্রয়োগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  অভিযান পরিচালনা করে যশোর জেলার কোতোয়ালী মডেল থানাধীন বকচর এলাকার শাহজাদা মটরস্, প্রোপাইটার- মাসুদ আলম এর পুরাতন মোটর পার্টস গাড়ি কাটার মাঠ হতে ট্রাকটির বডি ইঞ্জিন সহ জব্দ করে এবং মাসুদ আলম (৫৩)কে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত মাসুদ আলম জিজ্ঞাসাবাদে জানান, ট্রাকটির সামনের কেবিন অংশটি কোতোয়ালী থানার মুড়লী মোড়ে আমিনের গ্যারেজ রাখা আছে। মুড়লী মোড় আমিন এর গ্যারেজ হতে কেবিনটি উদ্ধার করা হয়। 

পরবর্তীতে জেলা ডিবি (দক্ষিণ),  ঢাকা এর অফিসার ইনচার্জ ও মামলার তদন্তকারী অফিসারের নিকট আসামী সহ ট্রাকটি সোর্পদ করা হয়।


news@26banglatv.com


Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত