Logo
বৃহস্পতিবার | ১৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর পঞ্চগড়

বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে...পঞ্চগড়ে সারজিস আলম

২৬ বাংলা টিভি   12-Mar-2026   40

Photo

বিএনপি স্বৈরাচারের লেজ ধরে টানা শুরু করেছে রাষ্ট্রপতি ইস্যুতে সারজিস আলম


পঞ্চগড় প্রতিনিধি:

বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরের মুক্তমঞ্চে কিশোরকন্ঠ ফাউন্ডেশনের আয়োজনে মেধাবৃত্তী পরীক্ষায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।

এসময় সারজিস আলম বলেন, আগামীতে বাংলাদেশের মানুষকে বিএনপি ভালবার্তা দিল না। জুলাই সনদ বাস্তবায়ন অনুযায়ী সংসদে স্পিকার সরকারি দল থেকে হলেও ডেপুটি স্পিকার বিরোধীদল থেকে হওয়ার কথা ছিল। কিন্তু ডেপুটি স্পিকার দেয়া হয়েছে ব্যারিস্টার কায়সার কামালকে যিনি বিএনপি সমর্থিত একজন সংসদ এমপি। 

সারজিস বলেন, আজকে আপনারা দেখবেন স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ করিয়েছেন সরকারের রাষ্ট্রপতি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের যে সীমাবদ্ধতা ছিল পরিবেশ পরিস্থিতির কারণে। এতদিন পরে যখন একটা নির্বাচনে ফ্যাসিক সরকারের রাষ্ট্রপতির দ্বারা শপথ পড়ে আমাদের এই যে বিএনপি সরকার বা নতুন সরকার তারা তাদের কার্যক্রম শুরু করে। আবার তারা পূর্বের যেই স্বৈরাচারী লেজ সেই স্বৈরাচারী লেজ টেনের ধরে শুরু করেছে। সেটি আমাদেরকে মর্মাহত করেছে। 

এর আগে, পঞ্চগড় জেলায় চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে কিশোর কন্ঠ পাঠক ফাউন্ডেশনের আয়োজনে মেধা বৃদ্ধি পরীক্ষায় বিজয়ীদের হাতে ল্যাপটপ, বাইসাইকেল সহ ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক ও কিশোর কন্ঠ পাঠক ফোরামের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোহাম্মদ ইব্রাহিম, জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, জেলা ছাত্রশিবির ও জেলা কিশোরকন্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাশেদ ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 


news@26banglatv.com


Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত