Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে পবিত্র মাহে রমজান উপলক্ষে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু

২৬ বাংলা টিভি   12-Mar-2026   40

Photo

নড়াইলে পবিত্র মাহে রমজান উপলক্ষে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু


নড়াইল প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে সাধারণ মানুষের নাগালের মধ্যে আমিষের চাহিদা মেটাতে নড়াইলে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের এই বিশেষ উদ্যোগে কম দামে নিত্যপ্রয়োজনীয় এসব পণ্য কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন নিম্ন আয়ের মানুষ।
নড়াইল জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে গত ১১ মার্চ থেকে এই বিক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মজুদ সাপেক্ষে জনসাধারণের কাছে মাংস ও ডিম বিক্রি করা হচ্ছে। এই কর্মসূচির আওতায় প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৬৫০ টাকায়, ড্রেসিং করা ব্রয়লার মুরগি প্রতি কেজি ২৪৫ টাকা এবং প্রতি পিস ডিম মাত্র ৮ টাকায় পাওয়া যাচ্ছে।

নড়াইলে পবিত্র মাহে রমজান উপলক্ষে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু


বাজার দরের চেয়ে অনেকটা কম দামে এসব পণ্য পাওয়ায় প্রতিদিন সকাল থেকেই বিক্রয় কেন্দ্রে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
নড়াইল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক জানান, রমজান মাসজুড়ে বাজারমূল্য স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের পুষ্টির চাহিদা নিশ্চিত করতেই সরকারের এই নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে। রমজানে নিত্যপণ্যের দাম যখন ঊর্ধ্বমুখী, তখন সরকারি এই উদ্যোগ সাধারণ মানুষের মাঝে স্বস্তি এনে দিয়েছে।
 


news@26banglatv.com


Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত