Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম কক্সবাজার

পর্যটক সুবিধাসহ সৌন্দর্য রক্ষায় কঠোর উদ্যোগ

২৬ বাংলা টিভি   12-Oct-2025   47

Photo

পর্যটক সুবিধাসহ সৌন্দর্য রক্ষায় কঠোর উদ্যোগ


কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার সৈকতে চলছে প্রশাসনের উচ্ছেদ অভিযান জোরদার

কক্সবাজার সমুদ্র সৈকতে প্রশাসনের উদ্যোগে অবৈধ ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ অভিযান জোরদারভাবে শুরু হয়েছে। আজ রবিবার (১২ অক্টোবর) সকাল ১১ টা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।

 স্থানীয় প্রশাসন জানিয়েছে, সৈকতের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পর্যটকদের নিরাপদ চলাচলের জন্য এই অভিযান অপরিহার্য।

অভিযানে মূলত অবৈধ দোকান, রেস্টুরেন্ট এবং বিভিন্ন অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল আলম জানান, যারা নিয়ম লঙ্ঘন করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই কক্সবাজার সবাইকে দেখানোর মতো পরিষ্কার ও নিরাপদ জায়গা হোক।

স্থানীয় ব্যবসায়ীরা এই উদ্যোগকে সমর্থন জানালেও কিছু ব্যবসায়ী উদ্বিগ্ন। প্রশাসনের আশা, উচ্ছেদ অভিযান সম্পন্ন হলে সৈকত আরও পরিচ্ছন্ন এবং পর্যটকদের জন্য নিরাপদ পরিবেশে পরিণত হবে।

এ সময় সৈকতে ছুটি কাটাতে আসা পর্যটকরা স্বচ্ছন্দ প্রকাশ করেছেন। ঢাকা থেকে আসা পর্যটক সুমন বলেন, সৈকত পরিষ্কার ও সুন্দর হলে ভ্রমণ আরও আনন্দদায়ক হয়।

স্থানীয়রা আশা করছেন, এই উদ্যোগ দীর্ঘমেয়াদে পর্যটন ও ব্যবসায়িক সুবিধা বৃদ্ধি করবে।


news@26banglatv.com


Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত