Logo
বৃহস্পতিবার | ২৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

স্পিকার ও ডেপুটি স্পিকার চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী

২৬ বাংলা টিভি   11-Mar-2026   30

Photo

স্পিকার ও ডেপুটি স্পিকার চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী


নিউজ ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। এ বিষয়ে বুধবার (১১ মার্চ) সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

বৈঠক শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, স্পিকার ও ডেপুটি স্পিকার মনোনয়নের চূড়ান্ত দায়িত্ব সর্বসম্মতিক্রমে দলীয় প্রধান তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়েছে।

সংসদের কার্যক্রমকে আরও অংশগ্রহণমূলক ও প্রাণবন্ত করতে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকার পদের প্রস্তাব দেয়া হয়েছে বলেও জানান তিনি। তবে এ বিষয়ে এখনো দলটির পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

নুরুল ইসলাম মনি বলেন, প্রধানমন্ত্রী এই প্রস্তাব দিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছেন এবং এখন জামায়াতের সিদ্ধান্তের অপেক্ষা করা হচ্ছে।

অন্যদিকে বিরোধী দলের সংসদীয় বৈঠক শেষে উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের জানিয়েছেন, ডেপুটি স্পিকার পদের বিষয়ে তাদের আনুষ্ঠানিক সিদ্ধান্ত বৃহস্পতিবার জানানো হবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে।

চিফ হুইপের তথ্য অনুযায়ী, অধিবেশনের শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে।

এছাড়া সংসদের প্রথম দিনেই প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রস্তাব আনা হবে। এরপর রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম এগিয়ে যাবে।

বৈঠকে সংসদের আচরণবিধি ও ভবিষ্যৎ সংসদীয় কার্যক্রম নিয়েও আলোচনা হয়েছে।

চিফ হুইপ বলেন, সরকারের প্রধান লক্ষ্য সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন করা এবং একটি কার্যকর ও গঠনমূলক সংসদ গড়ে তুলতে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন।

উল্লেখ্য, সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জুলাই সনদের আলোকে জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকার পদের জন্য মৌখিক প্রস্তাব দেয়া হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াত এই প্রস্তাব গ্রহণ করলে দেশের সংসদীয় রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হতে পারে।


news@26banglatv.com


Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত