Logo
রবিবার | ২৮ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম কক্সবাজার

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্য গুরুতর আহত

২৬ বাংলা টিভি   12-Oct-2025   41

Photo

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্য গুরুতর আহত


কক্সবাজার প্রতিনিধি: 

বাংলাদেশ-মায়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু এলাকায় আজ সকাল ১০টার দিকে টহল চলাকালীন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর ল্যান্স নায়েক মোঃ আক্তার হোসেন একটি মাইন বিস্ফোরণে গুরুতর আহত হন।

আহত বিজিবি সদস্যকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য রামু সেন্ট্রাল মিলিটারি হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা চলমান রয়েছে। চিকিৎসকরা জানান, আহত সদস্যের অবস্থা স্থিতিশীল, তবে পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।

 বিকাল ৪টার দিকে রামু সেক্টর কমান্ডারের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ এবং পরিস্থিতি তদন্তাধীন। পাশাপাশি, আহত সদস্যের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

এদিকে স্থানীয় প্রশাসন এবং বিজিবি সদস্যরা সতর্ক অবস্থান অব্যাহত রেখেছেন, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধ করা যায়। নিরাপত্তা ব্যবস্থার আওতায় সীমান্তে টহল আরও জোরদার করা হয়েছে।


news@26banglatv.com


Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত