Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী পাবনা

পাবনাতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

২৬ বাংলা টিভি   10-Mar-2026   33

Photo

পাবনাতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


 পাবনা প্রতিনিধি :

পাবনার ঈশ্বরদী উপজেলার একটি লিচু বাগান থেকে মোঃ আশিক (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ঈশ্বরদী থানা  পুলিশ।

আজ মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার সাহাপুরের মহাদেবপুর কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আশিক ওই এলাকার মোঃ নন্টু সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে,  সাহাপুর মহাদেবপুর কাঁঠালতলা এলাকায় ভিকটিমের বাড়ির পাশের একটি লিচু বাগানে গাছের ডালের সাথে গলায় রশি ঝুলানো অবস্থায় আশিকের দেহ ঝুলে থাকতে দেখেন প্রতিবেশীরা।

পরে খবর জানাজানি হলে স্থানীয়রা ঈশ্বরদী থানায় সংবাদ দেন।
খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে মরদেহটি গাছ থেকে নিচে নামানো হয়। পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ থানায় নিয়ে আসেন এবং মর্গে পাঠান।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা আত্নহত্যা, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।  মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া হয়নি।


news@26banglatv.com


Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত