Logo
মঙ্গলবার | ৬ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা কুষ্টিয়া

ইবিতে ক্লাস করতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তুষার আটক

২৬ বাংলা টিভি   12-Oct-2025   99

Photo

ইবিতে ক্লাস করতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তুষার আটক


ইবি প্রতিনিধিঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্লাস করতে এসে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহ-সম্পাদক তুষার হুসাইনকে আটক করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে মীর মশাররফ হোসেন ভবনের সামনে চা খেতে যান তুষার। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে প্রক্টর অফিসে নিয়ে যায়। তিনি নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশ নিতেন। সেই ধারাবাহিকতায় আজও ক্লাস করতে বিশ্ববিদ্যালয়ে আসেন। বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্রদল নেতাকর্মী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত হয়ে তাকে থানায় সোপর্দ করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, “তুষারকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, “তিনি বর্তমানে আমাদের হেফাজতে আছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেমন বলবে, আমরা সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেব।


news@26banglatv.com


Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত