Logo
মঙ্গলবার | ১৮ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জের কাষ্ঠভাঙ্গা ইউনিয়নে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল।

২৬ বাংলা টিভি   09-Mar-2026   38

Photo

কালীগঞ্জের কাষ্ঠভাঙ্গা ইউনিয়নে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল।


কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধ:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১০ নং কাষ্ঠভাঙ্গা ইউনিয়নের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকেলে নলভাঙ্গা প্রাইমারি স্কুল মাঠে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। সভায় সভাপতিত্ব করেন কাষ্ঠভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আবু জাফর।

এ সময় আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, ৯ নং বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান কাজল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, কৃষক দল নেতা জালাল উদ্দিন, কৃষক দল নেতা ফুরকান আলীসহ কালীগঞ্জ থানা ও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন, বিএনপি সরকার জনগণের সঙ্গে করা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। তিনি বলেন, জনগণের কল্যাণে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড চালু করা হবে এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য সঠিক ভাতা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ এবং বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


news@26banglatv.com


Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত