Logo
মঙ্গলবার | ১৮ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা মাগুরা

মাগুরায় পরিবেশ নিরাপত্তায় পেস্ট কন্ট্রোল বিষয়ক সচেতনামূলক সভা অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   12-Oct-2025   64

Photo

মাগুরায় পরিবেশ নিরাপত্তায় পেস্ট কন্ট্রোল বিষয়ক সচেতনামূলক সভা অনুষ্ঠিত


মাগুরা প্রতিনিধি :

পরিবেশ নিরাপত্তা ও টেকসই কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করতে মাগুরায় কৃষকদের নিয়ে পেস্ট কন্ট্রোল বিষয়ক সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার মঘী ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামে এ সভার আয়োজন করে ওমর গ্রুপ।

 স্থানীয় কৃষক মজনু মোল্লার সভাপতিত্ব করেন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ তোজাম্মেল হক, বিশেষ অতিথি ছিলেন মাগুরা সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা  সুফল কুমার বিশ্বাস ও মো. আশরাফুল আলম।

অনুষ্ঠান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন 

 ওমর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো: ওমর আলী।

প্রধান বক্তার বক্তব্যে ওমর আলী বলেন, প্রচলিত রাসায়নিক কীটনাশকের অতিরিক্ত ব্যবহার কৃষকের শারীরিক স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর, তেমনি জমির উর্বরতা নষ্ট করে এবং ফসলের মান কমিয়ে দেয়। এর পরিবর্তে প্রাকৃতিক উপায়ে পেস্ট কন্ট্রোল করলে জমির ফসল উৎপাদন বৃদ্ধি পায় এবং পরিবেশ থাকে দূষণমুক্ত। কৃষি ক্ষেত্র ছাড়াও বর্তমানে  শিল্প কলকারখানা ও আবাসিক এলাকায় এর ব্যবহার দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। এ সময় তিনি আরো বলেন ২০১৯ সাল থেকে বাংলাদেশে পরিবেশ বান্ধব পেস্ট কন্ট্রোল করে আসছেন। 

পরিবেশবান্ধব পেস্ট কন্ট্রোল বিষয়ক সচেতনামূলক সভায় এলাকার প্রায় শতাধিক কৃষক ও সুধীজন অংশগ্রহণ করেন। 


news@26banglatv.com


Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত