Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

২৬ বাংলা টিভি   08-Mar-2026   38

Photo

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড


সিরাজগঞ্জ থেকে :

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রায় দুই যুগ আগে সংঘটিত এক গৃহবধূ হত্যাকাণ্ডের মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধ না করলে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
রোববার (৮ মার্চ) সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ওবায়দুল ইসলাম (৩০) রায়গঞ্জ উপজেলার আন্দ্রা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে পাশের পূর্ব পাইকড়া গ্রামের আবু সাঈদ শেখের মেয়ে শারিমন খাতুনের (২১) সঙ্গে ওবায়দুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয়। পারিবারিক নানা বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো এবং বিভিন্ন সময় শারিমন খাতুনকে নির্যাতন করা হতো বলে অভিযোগ রয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০০০ সালের ২৪ জুলাই শারিমন খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দিতে তার মরদেহ ঘরের ধর্ণার সঙ্গে ঝুলিয়ে রাখা হয় বলে মামলায় উল্লেখ করা হয়।
এ ঘটনায় নিহতের বাবা আবু সাঈদ শেখ বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ওবায়দুল ইসলামসহ তার ভাই ফরিদুল ইসলাম, মা মোমেনা বেগম এবং বোন আছমা বেগমকে আসামি করা হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত ওবায়দুল ইসলামকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।


news@26banglatv.com


Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত