Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন

২৬ বাংলা টিভি   08-Mar-2026   21

Photo

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও  কন্যার অধিকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালন করা হয়েছে। এ উপলক্ষে রোববার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে সভাতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। এ সময় তিনি বলেন, বর্তমান সমাজে নারী পুরুষের সমান অধিকার। দেশকে এগিয়ে নিতে এখন নারীরাও অনেক ভ’মিকা পালন করে থাকে। 
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা খাতুনের সভাপতিত্বে সভাতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) আব্দুল্লাহ আল ফারুক। এছাড়াও আরো বক্তব্য রাখেন, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা জেসমিন আরা, মাধ্যমিক কর্মকর্তা গিয়াস উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকনুজ্জামান, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ^াস ও শিশু নিলয় ফাউন্ডেশনের সমন্বয়ক মোয়াজ্জেম হোসেন। 
বক্তাগন. নারী ও কন্যা শিশুর অধিকার রক্ষায় গুরুত্বারোপ করেন। তারা বলেন, নারীরা যেন সমাজের বোঝা না হয়।  সকল পর্ষায়ে নারীদের সমঅধিকার আদায়ে সচেতন সমাজকে সোচ্ছার হওয়ার আহব্বান জানান।  এছাড়াও সভাতে উপজেলার অন্নান্য দপ্তরের কর্মকর্তা, গনমাধ্যমকর্মী সহ উপজেলার বিভিন্ন সেচ্ছাসেবী মহিলা সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত