Logo
বৃহস্পতিবার | ১৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর কুড়িগ্রাম

রাজারহাটে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার

২৬ বাংলা টিভি   07-Mar-2026   39

Photo

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই গেট এলাকায় আলুর বস্তার ভেতর থেকে প্রায় ৯ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) রাত প্রায় পৌনে ১১টার দিকে অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ছিনাই গেট এলাকায় মঞ্জু মিয়ার আলুর গোডাউন মেসার্স মোশারফ ট্রেডার্স থেকে শ্রমিকরা (কুলি) আলুর বস্তা বের করার সময় একটি বস্তার ভেতরে সন্দেহজনক পিংক কালারে প্লাস্টিকের প্যাকেট দেখতে পান। বিষয়টি তাদের কাছে অস্বাভাবিক মনে হলে তারা স্থানীয়দের মাধ্যমে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে রাজারহাট থানার এসআই এরশাদের নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক প্যাকেটটি উদ্ধার করে। পরে তল্লাশি চালিয়ে দেখা যায়, প্যাকেটের ভেতরে প্রায় ৯ কেজি গাঁজা রয়েছে।

এ ঘটনায় রাজারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর-৮, তারিখ: ০৭ মার্চ ২০২৬।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, “আলুর বস্তার ভেতর থেকে প্রায় ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আলুর বস্তার মধ্যে লুকিয়ে এগুলো বাইরে পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”


news@26banglatv.com


Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত