Logo
শনিবার | ১৫ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

অর্থনীতি

রমজানে সবজিতে স্বস্তি, বাড়তি মুরগির দাম

২৬ বাংলা টিভি   06-Mar-2026   32

Photo

রমজানে সবজিতে স্বস্তি, বাড়তি মুরগির দাম


নিউজ ডেস্ক:

রমজানের শুরুতে সবজির বাজার অস্থিতিশীল থাকলেও এখন বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে এর বিপরীতে অস্বাভাবিকভাবে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে কেজিপ্রতি প্রায় ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়েছে এই মুরগির দাম।

শুক্রবার (০৬ মার্চ) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, গেল সপ্তাহে যে ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছিল, এখন সেটি ২৩০ টাকায় উঠেছে।

অন্যদিকে সবজির বাজারে দামের চাপ কমতে শুরু করেছে। রমজানের শুরুতে ৮০ থেকে ১০০ টাকার মধ্যে। বেগুন কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকা, করলা ৬০ থেকে ৭০ টাকা, ঢেঁড়স ৫০ থেকে ৬০ টাকা, পটল ও চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। শসা পাওয়া যাচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়, ক্ষিরা ৪০ থেকে ৬০ টাকা, কাঁচা পেঁপে ৩০ থেকে ৪০ টাকা এবং কাঁকরোল ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

লেবুর দামেও বড় ধরনের পতন দেখা গেছে। রোজার আগের দিন যে লেবু হালিপ্রতি ১০০ টাকায় বিক্রি হয়েছিল, এখন তা নেমে এসেছে ৪০ থেকে ৫০ টাকায়। বড় লেবু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়, যা আগে ১৫০ টাকা পর্যন্ত উঠেছিল।

এছাড়া শসা ও বেগুনের দামও কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা কমেছে। বর্তমানে শসা ৪০ থেকে ৫০ টাকা এবং বেগুন ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, বাজারে ক্রেতা তুলনামূলক কম থাকায় আপাতত সবজির দাম স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে।

লাউ প্রতিটি ৪০ থেকে ৭০ টাকা, চালকুমড়া ৬০ থেকে ৯০ টাকা, মিষ্টি কুমড়া কেজিপ্রতি ৪০ থেকে ৫০ টাকা এবং কচু ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটো কেজি ৫০ থেকে ৬০ টাকা এবং আলু প্রায় ২০ টাকায় পাওয়া যাচ্ছে।

মুরগির বাজারে ব্রয়লারের পাশাপাশি অন্যান্য জাতের দামও বেশি। কক মুরগি কেজিপ্রতি প্রায় ৩৫০ টাকা, লেয়ার ৩৬০ টাকা এবং দেশি মুরগি ৭৩০ টাকায় বিক্রি হচ্ছে। হঠাৎ এই দাম বাড়ায় ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা গেছে। 

এদিকে মাছের বাজারেও দামের ভিন্নতা দেখা গেছে। চাষের পাঙাশ কেজিপ্রতি ১৮০ থেকে ২২০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২২০ টাকা এবং রুই ৩৫০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। বড় আকারের নদীর মাছের দাম আরও বেশি। পাশাপাশি বিভিন্ন ছোট মাছের দাম কেজিপ্রতি ৪০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত উঠেছে।


news@26banglatv.com


Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত