Logo
রবিবার | ২৬ জুলাই ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

এবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছেন কিম

২৬ বাংলা টিভি   05-Mar-2026   26

Photo

এবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছেন কিম


আন্তর্জাতিক ডেস্ক:

মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাত যখন দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে, ঠিক সেই উত্তপ্ত বৈশ্বিক পরিস্থিতিতেই সামরিক শক্তির নতুন মহড়া দিল উত্তর কোরিয়া।

যখন মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের শঙ্কা আন্তর্জাতিক মহলে আলোচনা তৈরি করছে, তখন এশিয়ার আরেক প্রান্তে সামরিক সক্ষমতার নতুন পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। এবার দেশটি নিজেদের তৈরি আধুনিক ডেস্ট্রয়ার জাহাজ থেকে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন করেছে।

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন স্বশরীরে উপস্থিত থেকে এই উৎক্ষেপণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। 

বুধবার (০৪ মার্চ) পশ্চিম উপকূলের নাম্পো শিপইয়ার্ড থেকে ‘চো হিওন’ নামের নতুন ডেস্ট্রয়ার জাহাজটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। 

দেশটির সরকারি সংবাদমাধ্যম কেসিএনএজানিয়েছে, উত্তর কোরিয়ার নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রায় ৫০০ টন ওজনের এই যুদ্ধজাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে কিম জং উন নৌবাহিনীর আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, খুব শিগগিরই দেশটির নৌবাহিনী জলতল ও জলভাগ উভয় দিক থেকে সমানভাবে আঘাত হানার সক্ষমতা অর্জন করবে। পাশাপাশি নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনাও এগিয়ে চলছে বলে তিনি জানান।

নিজেদের সামরিক সক্ষমতার প্রশংসা করে তিনি বলেন, সাম্প্রতিক এই অগ্রগতি সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যা গত কয়েক দশকে সম্ভব হয়নি। 

বিশ্লেষকদের মতে, পিয়ংইয়ংয়ের এই সামরিক প্রদর্শনী বৈশ্বিক ভূ-রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।


news@26banglatv.com


Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত