Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে ঈদগাহ সংলগ্ন স্থানে ডাস্টবিন স্থাপনের প্রতিবাদে স্মারকলিপি

২৬ বাংলা টিভি   05-Mar-2026   31

Photo

কালীগঞ্জে ঈদগাহ সংলগ্ন স্থানে ডাস্টবিন স্থাপনের প্রতিবাদে স্মারকলিপি


স্টাফ রিপোর্টার:

ঝিনাইদহের কালীগঞ্জে ঐতিহ্যবাহী নলডাঙ্গা ভূষণ মাঠের ঈদগাহ সংলগ্ন স্থানে ডাস্টবিন স্থাপনের প্রতিবাদে পৌর প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কালীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে এই স্মারকলিপি প্রদান করা হয়।

​স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নলডাঙ্গা ভূষণ মাঠটি কালীগঞ্জ তথা ঝিনাইদহ জেলার একটি অন্যতম প্রধান উন্মুক্ত স্থান। এখানে প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া বড় ধরনের ধর্মীয় সম্মেলন, খেলাধুলা ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানমালার কেন্দ্রবিন্দু এই মাঠ। অত্যন্ত স্পর্শকাতর এই স্থানের ঠিক পাশেই ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নেওয়ায় স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​সচেতন মহলের দাবি, ঈদগাহের সন্নিকটে ডাস্টবিন থাকলে দুর্গন্ধ ও বর্জ্যের কারণে পরিবেশ দূষিত হবে, যা ইবাদতের পরিবেশ ও ধর্মীয় পবিত্রতা নষ্ট করবে। একইসঙ্গে মাঠটি স্থানীয় শিশু-কিশোরদের একমাত্র খেলার জায়গা হওয়ায় তাদের স্বাস্থ্যঝুঁকিও বাড়বে। জনস্বার্থ ও ধর্মীয় মর্যাদা রক্ষার্থে বর্তমান স্থান থেকে ডাস্টবিনটি দ্রুত সরিয়ে বিকল্প কোনো উপযুক্ত স্থানে স্থানান্তরের জন্য পৌর কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানানো হয়েছে।

​স্মারকলিপি প্রদানকালে সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ বিষয়ে পৌরবাসীর পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।


news@26banglatv.com


Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত