Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

শার্শার গোগা সীমান্তে ১২ পিস ইয়াবাসহ কিশোর আটক

২৬ বাংলা টিভি   04-Mar-2026   41

Photo

শার্শার গোগা সীমান্তে ১২ পিস ইয়াবাসহ কিশোর আটক


​আজিজুল ইসলাম,বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা :  

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্তে অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবা ও নগদ টাকাসহ রানা হোসেন (১৭) নামে এক কিশোরকে আটক করেছে ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। মঙ্গলবার (৩ মার্চ) রাতে গোগা বিওপি পোস্টের একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।

​আটক রানা হোসেন গোগা গ্রামের আবু সাঈদ মোড়লের ছেলে।

​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোগা বিওপি’র সদস্যরা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায়। এসময় রানা হোসেনকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করলে তার কাছ থেকে ১২ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৩০০ টাকা উদ্ধার করা হয়।

​খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, মাদক পাচার রোধে এবং তরুণ প্রজন্মকে রক্ষা করতে সীমান্তে বিজিবি’র জিরো টলারেন্স নীতি ও কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। 


news@26banglatv.com


Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত