Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

২৬ বাংলা টিভি   04-Mar-2026   54

Photo

ঝিনাইদহে ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা


ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিনিধি:

ঝিনাইদহে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় থাকার অভিযোগে নিজের ছেলেকে ত্যাজ্য ঘোষণা করেছেন এক বাবা। সোমবার (২ মার্চ) ঝিনাইদহ জেলা নোটারি পাবলিক কার্যালয়ে হলফনামার মাধ্যমে এ ঘোষণা দেন মো: আবু জাফর নামে এক ব্যক্তি।

হলফনামা সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ-এর সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকার কারণে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটী ইউনিয়নের আড়–য়াকান্দী গ্রামের ব্যবসায়ী মো: আবু জাফর (৪৮) তার ছেলে মো: নাহিদ হাসান সবুজকে (২৪) ত্যাজ্য ঘোষণা করেন।

নাহিদ হাসান সবুজ ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজ শাখা ছাত্রলীগ-এর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

হলফনামায় আবু জাফর উল্লেখ করেন, তার পুত্র দীর্ঘদিন ধরে অবাধ্য আচরণ ও অবান্তর জীবনযাপন করে আসছেন। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে বসবাস করেন না এবং নিজের ইচ্ছামতো আলাদা থাকেন।

তিনি আরও অভিযোগ করেন, গত ৫ আগস্ট ২০২৪-এর পর ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হলেও তার ছেলে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে জড়িত রয়েছেন। বিশেষ করে গত ২১ ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ-এর পরিত্যক্ত কার্যালয়ে পতাকা উত্তোলনের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হলে তিনি বিব্রত বোধ করেন।

হলফনামায় উল্লেখ করা হয়, নাহিদ হাসান সবুজের কোনো আয়-রোজগার, দায়-দেনা বা কর্মকা-ের সঙ্গে পিতা বা পরিবারের অন্য সদস্যদের কোনো সম্পর্ক থাকবে না। তার কোনো অপকর্মের দায় পরিবার বহন করবে না। ভবিষ্যতে তার সঙ্গে পরিবারের রক্ত-সম্পর্কীয় ও আইনি সম্পর্ক বিচ্ছিন্ন থাকবে বলেও জানানো হয়।

এ বিষয়ে মো: আবু জাফর বলেন, “দেশের আইন ও নীতিমালার পরিপন্থী কোনো কাজ আমার সন্তান করুক তা আমি চাই না। বারবার সতর্ক করার পরও সে শোধরায়নি, তাই বাধ্য হয়ে এই কঠিন সিদ্ধান্ত নিয়েছি।”

ঝিনাইদহ জেলা জজ কোর্টের অ্যাডভোকেট মো: সাদাতুর রহমান হাদির মাধ্যমে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন তিনি।

এদিকে ছাত্রলীগ নেতা নাহিদ হাসান সবুজের বক্তব্য জানার জন্য তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত