Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

সময় টিভির স্টাফ রিপোর্টার সোহাগ আলীর পিতার মৃত্যু ঝিনাইদহ টেলিভিশন ফোরাম , শোক প্রকাশ

২৬ বাংলা টিভি   02-Mar-2026   36

Photo

সময় টিভির স্টাফ রিপোর্টার সোহাগ আলীর পিতার মৃত্যু ঝিনাইদহ টেলিভিশন ফোরাম , শোক প্রকাশ


ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে সময় টিভির স্টাফ রিপোর্টার ও ঝিনাইদহ টেলিভিশন ফোরাম কোষাধক্ষ প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহাগ আলীর পিতা জোয়াদ আলী শেখ (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২ মার্চ) সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, এক কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। আজ সোমবার বাদ মাগরিব মরহুমের নিজ গ্রাম ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কাচেঁরকোল উত্তর মির্জাপুর গ্রামের ঈদগাহ মাঠে জানাজা শেষে ঈদগাহ কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।

সোহাগ আলীর পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঝিনাইদহ টেলিভিশন ফোরাম  সভাপতি শিপলু  জামান , সহ-সভাপতি এম রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক রাজিব হাসান  সহ-সাধারণ সম্পাদক ও চ্যানেল-২৪ টেলিভিশনের জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন, সাবেক সভাপতি ও একুশে টিভির জেলা প্রতিনিধি এম রায়হান, সাবেক সাধারণ সম্পাদক ও এসএটিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, এটিএন বাংলার জেলা প্রতিনিধি নিজাম জোয়াদ্দার বাবলু বৈশাখী টিভি রফিকুল ইসলাম মন্টু মোহনা টিভি সোহেল আহমেদ নাগরিক টিভি মিশন আলি , দৈনিক ইত্তেফাক পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি বিমল কুমার সাহা, দি বিজনেস স্ট্যান্ডার্ড ও দৈনিক রানার পত্রিকার জেলা প্রতিনিধি বসির আহাম্মদ এক শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


news@26banglatv.com


Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত