Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ঢাকা কিশোরগঞ্জ

গাছ কাটার মামলায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে জেলগেটে দুই দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ

২৬ বাংলা টিভি   02-Mar-2026   59

Photo

গাছ কাটার মামলায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে জেলগেটে দুই দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ


জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর এলাকায় নদীভাঙন রোধে রোপণ করা মেহগনি গাছ কেটে ফেলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে জেলগেটে দুই দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২ মার্চ) দুপুরে কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আমলি গ্রহণ ৪ নম্বর আদালতের বিচারক ফখরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ আদালতের কোর্ট ইন্সপেক্টর শামসুল আলম সিদ্দিকী। তিনি জানান, পুলিশের পক্ষ থেকে ৭ দিনের রিমান্ড যাওয়া হয়েছিল। রিমান্ডে নামঞ্জুর করে জেলগেটে দুই দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদ সদস্য থাকাকালে ওই এলাকায় নদীভাঙন প্রতিরোধে বেড়িবাঁধে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘদিন ধরে এসব গাছ পরিবেশ সুরক্ষা ও বাঁধ রক্ষায় ভূমিকা রেখে আসছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি জানান, জাহাঙ্গীর আলমের বাড়িতে যাতায়াতের পথ বাঁধের ওপর দিয়ে। ব্যক্তিগত গাড়ি চলাচলে সুবিধার জন্য গত ৫ আগস্টের পর থেকে ধাপে ধাপে গাছ কাটা শুরু হয়। সর্বশেষ ২১ ফেব্রুয়ারি একসঙ্গে ১০ থেকে ১২টি গাছ কেটে ফেলা হয় বলে অভিযোগ রয়েছে। প্রতিটি গাছের বাজারমূল্য আনুমানিক ২০ থেকে ২৫ হাজার টাকা।

অভিযোগ রয়েছে, বৈদ্যুতিক করাত দিয়ে গাছের গুঁড়ি কেটে পরে সেগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হয়। ঘটনার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হলেও অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় প্রকাশ্যে কেউ কথা বলতে সাহস পাচ্ছেন না বলে দাবি স্থানীয়দের।

এ ঘটনায় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বাদী হয়ে মিঠামইন থানায় মামলা করেন। মামলার পর কেন্দ্রীয় বিএনপি জাহিদুল আলম জাহাঙ্গীরের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ স্থগিত করে। পরদিন বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে কিশোরগঞ্জ শহর থেকে গ্রেপ্তার করে পুলিশ।


news@26banglatv.com


Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত